,

কার্ডিফে চলছে বোলারদের দাপট

news-image

স্পোর্টস ডেস্ক : সহজ টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানদের টার্গেট দাঁড়ায় ৪১ ওভারে ১৮৭ রান। মামুলি স্কোর তাড়া করতে ১২১ রানে ৬ উইকেট হারিয়েছে আফগানিস্তান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৫ ওভারে ১২২/৬ রান।

মঙ্গলবার ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক করুনারত্নে। উদ্বোধনী জুটিতে ১৩.১ ওভারে ৯২ রান করেন তারা।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই লড়াই করেন করুনারত্নে। তার একার লড়াইয়ের পরও ১৩৬ রানে অলআউট শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানে অপরজিত ছিলেন করুনারত্নে। আজও দলের জন্য লড়াই করেন করুনারত্নে। দলকে শুভ সূচনা এনে দিয়ে ৪৫ বলে ৩০ রান করে ফেরেন লংকান অধিনায়ক।

দ্বিতীয় উইকেটে লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে নিয়ে ৫২ রানের জুটি গড়েন কুশল পেরেরা। এরপর থেকেই লংকানদের ব্যাটিং বিপর্যয় শুরু। দলীয় ১৪৪ রানে মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকারে পরিনত হন থিরিমান্নে। তার আগে ৩৪ বলে করেন ২৯ রান।

এরপর কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা ও থিসেরা পেরেরা উইকেট থিতু হতে পারেননি। মোহাম্মদন নবী ও রশিদ খানের স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন তারা।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া কুশল পেরেরাকে ক্যাচ তুলতে বাধ্য করেন রশিদ খান। দলীয় ১৮০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন পেরেরা। ৩৩তম ওভার শেষে বৃষ্টির বাগড়া।

তিন ঘণ্টা পর খেলা শুরু হলে ভেজা মাঠে বেশি দূর যেতে পারেনি শ্রীলংকা ৩৬.৫ ওভারে ২০১ রানে অলআউট হয় লংকানরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার কুশল পেরেরা। তার ইনিংসটি ৮১ বলে ৮টি চারে সাজানো। আফগানিস্তানের হয়ে ৯ ওভারে ৩০ রানে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ নবী। এছাড়া রশিদ খান ও দৌলত জাদরান দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৩৬.৫ ওভারে ২০১/১০ (কুশল পেরেরা ৭৮, করুনারত্নে ৩০, থিরিমান্নে ২৫; মোহাম্মদ নবী ৩০/৪, রশিদ খান ২/১৭, দৌলত জাদরান ২/৩৪)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর