,

চাঁদ দেখা নিয়ে আবারও বিফ্রিং করবেন ধর্ম প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদ দেখা নিয়ে আবারও বিফ্রিং করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার রাতে ধর্মমন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া চাঁদ দেখা কমিটির সদস্য ও মোহাম্মদপুর জামিয়া আরাবিয়া রহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কমিটির সদস্যরা চাঁদ দেখা নিয়ে পর্যালোচনা করছেন। কিছুক্ষণের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে আবারও ব্রিফ করবেন।’ আজ রাত সাড়ের দশটার পর তিনি এই তথ্য জানান।

এর আগে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ৬৪ জেলার ইসলামী ফাউন্ডেশনের তথ্য, মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায়ও ঈদ উদযাপন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর