,

ঈদে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাসহ নিহত ৩

news-image

নিউজ ডেস্ক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় প্রাণ গেল তিনজনের। মঙ্গলবার নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা রেলগেটের কাছে দ্রুতগামী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হন।

স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা হাসপাতালে ভর্তি করে। পরে ময়মনসিংহ হয়ে ঢাকায় নেয়ার পথে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ওরফে ফসর আলী (৫৫) ও বামনমোহা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫) মারা যান। মোটরসাইকেল চালক মহসিন মিয়াকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার সকাল ৮টার দিকে কেন্দুয়া বাসস্ট্যান্ডে বাসচাপায় নীলু মিয়া (৩৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম থেকে ঈদ করতে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামে।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের চাপায় পৃথক স্থানে আওয়ামী লীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান