,

চাঁদ উঠেছে, নাকি ওঠেনি?

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীসহ সারাদেশের মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলো-ঈদের চাঁদ উঠেছে নাকি ওঠেনি? ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে বসা জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার রাত আটটা বেজে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাঁদ উঠেছে নাকি ওঠেনি এ ঘোষণা দেয়নি। আবহাওয়া অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন। দু’একটি স্থানে আকাশ পরিষ্কার থাকলেও কোথাও চাঁদ দেখা যায়নি। বিষয়টি তারা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়েছেন।

অন্য কোনো সূত্র থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেলে তার ভিত্তিতে কমিটি আগামীকাল ঈদ পালিত হবে কি হবে না সে সিদ্ধান্ত দেবেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে কমিটির বৈঠক চলছিল।

রাত ৮টা ২৩ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, এখন পর্যন্ত কমিটির সদস্যরা সভা করছেন, কোনো সিদ্ধান্ত হয়নি।

এশার ওয়াক্ত হয়ে গেছে মুসল্লিরা তারাবি নামাজ পড়বে কিনা- এমনটা জানতে চাইলে তিনি বলেন, নামাজ পড়তে অসুবিধা নেই। চাঁদ দেখার ঘোষণা হলে তারাবি নামাজ নফল হিসেবে গণ্য হবে। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর