,

ঐশ্বরিয়ার সঙ্গে ঠাণ্ডা লড়াই নিয়ে যা খুললেন সুস্মিতা

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বসুন্দরীর খেতাব জিতে বিশ্বের দরবারে দুজনই দেশের মুখ উজ্জ্বল করেছেন। শুধু তাই নয়, অভিনেত্রী হিসেবেও নিজেদের নাম লেখিয়েছেন বলিউডে। বলছিলাম, সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা। শোনা যায়, শুরু থেকেই এই দুই তারকার মধ্যে নাকি ঠাণ্ডা লড়াই ছিল! সম্প্রতি এ বিষয় নিয়েই মুখ খুলেছেন সুস্মিতা।

ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯৪ সাল সুস্মিতা ও ঐশ্বরিয়া দুজনের জীবনের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। সে বছরই ‘মিস ইউনিভার্সে’র মুকুট পেয়েছিলেন সুস্মিতা।

অন্যদিকে ঐশ্বরিয়া ছিনিয়ে নিয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ডে’র খেতাব। সে সময় মডেলিং দুনিয়াতেও এই দুই সুন্দরী নাকি একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেন-এমনটাই গুঞ্জন রয়েছে।

এসব জল্পনা কতটা সত্যি-সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়েই মুখ খুলেছেন সুস্মিতা। এ ব্যাপারে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক তো ভালোই। অনেকের ধারণা, ওর সঙ্গে ঠাণ্ডা লড়াই রয়েছে। কিন্তু সেটা ঠিক নয়।’

তবে ঐশ্বরিয়াকে বন্ধু ভাবেন কি না জানতে চাইলে সরাসরি এ প্রশ্নের জবাব দেন না মিস ইউনিভার্স। সুস্মিতা বলেন, ‘বন্ধুত্ব হওয়ার জন্য একে অপরের সঙ্গে সময় কাটানো দরকার। সেটা তো হয়নি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর