,

মঞ্জুর শাহরিয়ার বললেন, নির্দেশনার বাইরে এক কদমও যাইনি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, দেড় বছর ধরে তিনি ভোক্তা অধিদপ্তরে রয়েছেন। এই সময়ে একটি কদমও প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনার বাইরে যাননি তিনি।

আজ মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

সম্প্রতি ভোক্তার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। গতকাল সোমবার আড়ংয়ে অভিযান চালান তিনি। দাম বেশি রাখায় জরিমানা ও আড়ংয়ের উত্তরা আউটলেট আট ঘণ্টা বন্ধ রাখা হয়।

অভিযানের পর গতকালই মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে ভোক্তা অধিদপ্তর থেকে বদলি করে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই বদলি আদেশ বাতিল করা হয়।

সামগ্রিক বিষয়ে কথা বলতে গিয়ে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমার যিনি প্রতিষ্ঠান প্রধান আছেন, আমার মহাপরিচালক মহোদয়, আমি অধিদপ্তরে দেড় বছর ধরে আছি, এখন পর্যন্ত আমার প্রতিটি কদম আমার মহাপরিচালকের নির্দেশনার বাইরে কখনো যাইনি। একই সাথে আমার মহাপরিচালক মহোদয় আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, সেই আঙ্গিকে আমরা কাজ করছি।’

আইন বহির্ভূতভাবে গতকাল আড়ংকে জরিমানা করেছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে ভোক্তা অধিদপ্তরের এই উপপরিচালক বলেন, ‘এখানে সুস্পষ্টভাবে ঘোষণা করতে চাই, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনারা সেটা পড়বেন। ভোক্তা অধিকারের ধারা অনুযায়ী আমরা কাজ করছি। এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর