,

নৌপথেও অতিরিক্ত যাত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গতকাল দিনভর রাজধানীর রেলপথ, সড়কপথ ও নৌপথে ছিল বাড়ি ফেরার আনন্দযাত্রা। সময়মতো পরিবহন ছাড়েনি তবে শেষ পর্যন্ত যাত্রা শুরুর পর তাদের সব বিরক্তি, ভোগান্তি হারিয়ে যায় বাড়ি যাওয়ার খুশিতে। আকাশে রুপালি বাঁকা চাঁদের হাসি ফোটার আগেই বাড়ি গেছে রাজধানী থেকে লাখ লাখ মানুষ।

গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ঈদ যাত্রা শুরু হয়। গতকাল ছিল ঈদের আগে সর্বশেষ কর্মদিবস। তাই ঈদ যাত্রায় সরকারি চাকরিজীবীদের বাকি অংশ, যারা ৩ জুন বাড়তি ছুটি নিতে পারেনি তারা অফিস শেষে যাত্রায় যোগ দেয়। ঢাকার আশপাশে তৈরি পোশাক কারখানায় ছুটি হয়েছে বলে গতকাল পোশাককর্মীরাও বাড়ির পথ ধরে।

গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা, কালিয়াকৈর, নবীনগর, আশুলিয়া, নারায়ণগঞ্জের কাঁচপুরসহ বিভিন্ন স্থানে আগেই প্রস্তুত রাখা বাসে তাদের যাত্রা শুরু হয়। বিআরটিসির ৩০টি বাস গাজীপুর থেকে পোশাককর্মীদের নিয়ে রওনা হয় উত্তরের বিভিন্ন জেলায়। তবে বাড়তি চাপ থাকলেও আগের বছরগুলোর মতো ঢাকা-চট্টগ্রাম বা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অস্বস্তি ছিল না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা অংশে বাসের গতি ছিল ধীর। কমলাপুর রেলস্টেশন থেকেই ছেড়ে যায় ৫৫টি ট্রেন। দক্ষিণের বিভিন্ন জেলায় যেতে সদরঘাটে লঞ্চের জন্য নামে যাত্রীর ঢল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর