,

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হবে তুমুল উত্তেজনাপূর্ণ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আর তাদেরকে হারিয়ে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ব্যাট হাতে যেকোনো সময় ভয়ংকর হয়ে ওঠতে পারেন তামিম-সাকিবরা। বল হাতেও চোখ রাঙাচ্ছে মুস্তাফিজরা। তাই বাংলাদেশের সাথে জয় পাওয়া যেকোনো দলের জন্য হতে পারে ভয়ানক চ্যালেঞ্জ। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তুমুল উত্তেজনাপূর্ণ হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ।

টাইগারদের আত্মবিশ্বাস যখন তুঙ্গে তখনই সামনে নিউজিল্যান্ড। যদিও গত চার মাস আগে তাদের সাথে অনেকটা বাজেভাবে হেরেছে টাইগাররা। তখন খেলা ছিলো নিউজিল্যান্ডের নিজেদের মাটিতে। কিন্তু এখন আর সেই হোম গ্রাউন্ডের কন্ডিশন নেই।

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশেকে হারানো নিউজিল্যান্ডের বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেই তা জানান দিয়েছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে থাকা দল ২১ রানে হারিয়েছে তিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে। গড়েছে তৃতীয় উইকেটে সাকিব ও মুশফিকুর রহিমের ১৪২ রানের জুটি। এটি বিশ্বকাপে যে কোনো উইকেটেই বাংলাদেশের সেরা। দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জ্বালানি জুগিয়ে দিতে পারেন বাঁহাতি ওপেনার সৌম্য। মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক তো আছেনই হাত খোলে খেলার জন্য। তবে যেকোনের দলের বিরুদ্ধে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারেন মাহমুদউল্লাহ। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথারীতি দুর্দান্ত ছিলেন দুই স্পিনার সাকিব ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছেন সাইফ উদ্দিনও। মুস্তাফিজুর রহমানের কাটার তো রয়েছেই।

ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি হবে অনেক চ্যালেঞ্জিং। কারণ কার্ডিফে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ১৩৭ রানের লক্ষ্য ২০৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা।

তাছাড়া নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছে কয়েকজন বিশ্ব মানের খেলোয়ার। মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন এবং রস টেইলর ব্যাট হাতে দাঁড়াতে পারলে যোকোনো দলের জন্য ভয়ংকর হয়ে ওঠতে পারেন তারা। উইকেটকিপার টম লেথহামকে অনেক সময় দেখা যায় ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠতে। কলিন মুনরোও ভালো ফর্মে রয়েছেন। শীলঙ্কার বিরুদ্ধে ৫৮ রান করেছেন। তবে হেনরি নিকোলাসের অবস্থা খুব বেশি একটা ভালো নয়।

অন্যদিকে শক্তিশালী ব্যাটিং লাইন আপে ধস নামানোর মতো বলার রয়েছে তাদের হাতে। লিকি ফার্গুসন, টিম সাউদি এবং ম্যাট হেনরি যেকোনো দলের জন্য চিন্তার কারণ হয়ে ওঠতে পারেন। ইনজুরি থেকে ফিরেই মিচেল স্যান্টনার রয়েছেন ভয়ানক ফর্মে। শীলঙ্কার বিরুদ্ধে দুই ওভার করে ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

তবে বিশ্বকাপে বাংলাদেশ জয় ছাড়া অন্য কোনো বিকল্প ভাবছে না। টাইগার সমর্থকরাও এরকমটাই ভাবছেন। টাইগাররা কি পারবে আরো একটি জয় এনে দিতে? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর