,

গত ২০ বছরে এবারের মতো যানজট মুক্ত ঈদযাত্রা দেখিনি : মোজাম্মেল হক

news-image

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এবারের ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা গত ২০ বছরের মধ্যে ছিল সবচেয়ে সুন্দর। ঈদের পূর্বে গাজীপুরের রাস্তা এত যানজট মুক্ত কখনো দেখা যায়নি। প্রায় ১০ লাখ শ্রমিক অধ্যুষিত এ জনপদের মানুষের স্বস্তিদায়ক ভ্রমণ দৃশ্য সকলের নজর কেড়েছে। এবার যাত্রাপথে ছিনতাই চাঁদাবাজিসহ অন্যান্য আইন বিরোধী কার্যক্রমও তেমন ঘটেনি।

আজ মঙ্গলবার বেলা ১টায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে গাজীপুর জেলার টঙ্গী, চৌরাস্তা, কোনাবাড়ী, মৌচাক, চন্দ্রাসহ বিভিন্ন রাস্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নর জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাস্তা প্রশস্তকরণ এবং ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নের কারণেই এই সফলতা পাওয়া গেছে।

তিনি বলেন, শুধু সড়কপথই নয়, রেল ও নৌপথের যাতায়াত ও ছিল স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময়। সবকিছুই সম্ভব হয়েছে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দিক নির্দেশনায়। তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, টানেল, ফ্লাইওভারসহ বর্তমান সরকারের যোগাযোগ খাতের পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে দেশে কোনো যানজট থাকবে না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ প্রশাাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর