,

নওগাঁয় ৭ বছরের শিশুকে ধর্ষণ করল কিশোর

news-image

নিউজ ডেস্ক।। নওগাঁর সাপাহারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু মুসা (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। বর্তমানে শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত আবু মুসা পলাতক রয়েছে। সোমবার সকালে উপজেলার বাসুলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় মামলা করেছেন।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই শিশুসহ দুই শিশু তাদের বাড়ির পাশে খেলছিল। এ সময় পাশের বাড়ির ভ্যানচালক সাদেক আলীর বখাটে ছেলে আবু মুসা ওই শিশুটিকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মুসা পালিয়ে যায়। এরপর শিশুটিকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কের মধ্যে আছে।

নওগাঁ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মির্জা শাকিল আহমেদ বলেন, শিশুটির পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক না হলেও শিশুটির মানসিক চিকিৎসার প্রয়োজন। সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশুল আলম শাহ বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু মুসা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর