,

২০০তম ওয়ানডে রাঙাতে চান সাকিব

news-image

নিউজ ডেস্ক।। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ শুরু করেছে দুর্দান্তভাবে। দলের হয়ে ৭৫ রান এবং গুরুত্বপূর্ণ এক উইকেট নিয়ে জয়ে বড় অবদান রাখেন সাকিব আল হাসান। টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সাকিব ক্যারিয়ারের দুইশ’ ওয়ানডে খেলতে নামবেন ওই ম্যাচে।

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে দুইশ’ ওয়ানডের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মাশরাফি মর্তুজা (২১০) এবং মুশফিকুর রহিম (২০৬) দেশের হয়ে দুইশ’ ওয়ানডে খেলার কীর্তি গড়েছন। আগের ম্যাচে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব দ্রুত পাঁচ হাজার রান এবং ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এবার ২০০তম ওয়ানডে রাঙানোর পালা তার। এর আগে টাইগারদের নিউজিল্যান্ড সফরে আঙুলের চোটের কারণে ছিলেন না সাকিব। দল তার অভাব বেশ অনুভব করে। বিশ্বকাপে সাকিবের সেটা পুষিয়ে দেওয়ার পালা।

কিউইদের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপে আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে আগেই জানতাম। সে হিসেবেই আমরা প্রস্তুতি নিয়েছি। এখন আমাদের ভালো খেলার অপেক্ষা। আমরা কিউইদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে দল বেশ ফুরফুরে মেজাজে আছে। আমরা জানি, কিউইদের হারানোর সামর্থ্য আমাদের আছে। দলের ক্রিকেটাররা মানসিকভাবে ভালো অবস্থায় আছে। টুর্নামেন্টে আমাদের সামনে এখনও অনেক পথ বাকি।’

নিজের মাইলফলকের ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘এমনিতে আমি এসব পরিসংখ্যান নিয়ে খুব একটা ভাবি না। তবে ভক্তরা এটা নিয়ে কথা বলে। অবশ্যই বিষয়টি ভালো লাগার।’ এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি বলে জানান সাকিব। এভাবে খেলতে পারলে অন্য দল বাংলাদেশকে সমীহ করবে বলেও উল্লেখ করেন সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর