,

বাংলাদেশ জিতলে অঘটন হবে না: টেইলর

news-image

নিউজ ডেস্ক।।  দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। এ জয়কে অনেক অঘটন বলছেন। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক কিউই ব্যাটসম্যান রস টেইলর। বাংলাদেশ জিতলে সেটা অঘটন হবে না বলে উল্লেখ করেছেন তিনি। যদিও শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে কিউই। উড়ন্ত শুরু করেছে বিশ্বকাপে।

বুধবার টাইগারদের মুখোমুখি হবে ব্লাক ক্যাপসরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ম্যাচ নিয়ে রস টেইলর বলেন, ‘অনেক বলছেন বাংলাদেশের বিপক্ষে হারলে সেটা হবে বড় অঘটন। তবে আমি এটাকে অঘটন বলবো না। আমার মতে, বাংলাদেশ খুবই ভালো এক দল। তারা এবারের বিশ্বকাপের ডার্ক হর্স।’

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টেস্টে ধবলধোলাই হয় বাংলাদেশ। তবে ওই সফরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সাকিবই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কার্ডিফে সাকিব এবং মাহমুদুল্লাহ ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। ভুলে যাননি টেইলর।

কিউইদের বিপক্ষে সাকিবের দারুণ পারফর্ম আছে। টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৫ বিশ্বকাপেও সাকিবের নেতৃত্বে কিউইদের নাড়িয়ে দিয়েছিল টাইগাররা। সাকিবের নেতৃত্বে ঢাকায় ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে ফেরে নিউজিল্যান্ড। সাকিবকে তাই সমীহ করছেন টেইলর।

তিনি বলেন, ‘আমরা জানি, বাংলাদেশ কত ভালো দল এবং তাদের দলে সাকিব আল হাসান ফিরেছেন। দলকে ভারসাম্য দিয়েছেন তিনি।’ এছাড়া বিশ্বকাপে সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিয়ে ম্যাচ জেতা যায়না বলে উল্লেখ করেছেন রস টেইলর। তবে তাদের মধ্যে বিশ্বকাপের সুবাতাস বইছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর