,

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ: পক্ষে বিপক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা (ভিডিও)

news-image

টিভিএন প্রতিবেদন : সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর দেশে বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হয়। এবারও ওইসব অঞ্চলে ঈদ উদযাপন করা হচ্ছে। ধারণা করা হয় সুরেশ্বর দরবার শরীফই প্রথম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু করে। এবিষয়ে সুরেশ্বর দরবারের বর্তমান পীর সাহেব সৈয়দ ‍নুরে আখতার হোসাইন আহমদীনুরী বলেন, প্রায় দেড়শ বছর আগে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ আহাম্মদ আলী সাহেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে একসাথে ঈদ উদযাপন শুরু করেন। সেসময় যারা আমাদের দেশ থেকে হজ করে গিয়েছিলেন, তারা যেদিন কুরবানি করেছেন ও হজ করেছেন। দেশে ফিরে তারা দেখেন একই তারিখে সুরেশ্বর দরবারও ঈদ ও কুরবানি করেছে। এরকম কয়েকবার মিলে যাবার পর অনেকেই সুরেশ্বরের সঙ্গে ঈদ করতে শুরু করে। এছাড়া উপমহাদেশে সুরেশ্বর দরবারের অনেক মুরিদ ও সৈয়দ আহাম্মদ আলী সাহেবের অনেক বড় আলেম ছাত্ররাও যখন এই বিষয়টি মেনে নেন তখন থেকেই সাধারণ মানুষও তা গ্রহণ করতে শুরু করে।

তবে সুরেশ্বর পীর সাহেবের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে শায়খুল হাদিস মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, এই বিশ্বাস কখনই সম্ভব না। কারণ সে যুগে সৌদি আরবের ঈদের খবর আমাদের দেশে চিঠির মাধম্যে পৌঁছতে অন্তত ১৫ দিন সময়ের দরকার। তাহলে সুরেশ্বরের পীর সাহেব তখন কিভাবে কিসের হিসেবে ঈদ ও রোজা রাখা শুরু করলেন।

তিনি বলেন, তিরমিজি শরীফে পরিষ্কার বর্ণনা আছে, যে প্রত্যেক অঞ্চলের জন্য চাঁদ দেখার ভিন্নতা হিসেবেই তারা ঈদ করবে। হাদিসে আছে রাসুলুল্লাহ (সা.)বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখ ও চাঁদ দেখে রোজা ছাড়।

এবিষয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (ওআইসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাইয়েদ আব্দুল্লাহ আল মারুফ বলেন, ওআইসি’র ফেকাহ বোর্ডের সিদ্ধান্ত সারাবিশ্ব একই দিন ঈদ রোজা রাখবে। যেহেতু সারা বিশ্বে একই দিনে জুমআর নামাজ পড়া সম্ভব হচ্ছে, তাই রোজা ও ঈদ করাও সম্ভব। মাস শুরু হবে চাঁদের হিসেবে, আর দিনের হিসেব হবে সূর্ষের হিসেবে।

তিনি বলেন, ওআইসির সিদ্ধান্ত সারা মুসলিম বিশ্ব মেনে চললেও উপমহাদেশে তা কার্যকর করা হয়নি। বাংলাদেশ সরকারের কাছে একাধিকবার প্রমাণসহ বলা হলেও সরকার তা বাস্তবায়ন করছে না।

https://www.youtube.com/watch?v=0LF8x-G5Xak

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর