,

দুর্দান্ত শুরুর পর নবীর ঘূর্ণিতে ধুকছে শ্রীলঙ্কা

news-image

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে আসর শুরু করা আফগানিস্তান ও সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আজ মঙ্গলবার প্রথম জয় পেতে লড়াই করছে।

বিশ্বকাপের সপ্তম এই ম্যাচে আফগানিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ১৩ ওভারেই বিনা উইকেটে ৯২ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুসল পেরেরা। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে করুনারত্নে ফিরে গেলে ভাঙে এই জুটি। মোহাম্মদ নবীর বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

পরে লাহিরু থিরিমান্নেকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন কুসল পেরেরা। তবে দলীয় ১৪৪ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রানে লাহিরু থিরিমান্নেকেকও সাজঘরে ফেরান নবী। একই ওভারে কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুসও নবীর বলে আউট হলে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

এরপর হামিদ হাসানের বলে শূন্য রানে ধনঞ্জয়া ডি সিলভা ও থিসারা পেরেরা (২) রান আউটে কাটা পড়ে বিদায় নিয়ে সেই চাপ আরও বেড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩২ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান। কুসল পেরার ৭৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন উদানা। সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর