,

পানির নিচে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, ফেসবুক লাইভে ব্যারিস্টার সুমন

news-image

নিউজ ডেস্ক।। হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড নিজেই চলে গেছে পানির নিচে- এমনটাই দেখালেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র থেকে তিনি ফেসবুক লাইভ করেন। -কালের কন্ঠ

পানি উন্নয়ন বোর্ড ও তার আশপাশের এলাকা হাঁটুপানিতে ডুবে গেছে। কার্যালয়ের সামনেই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। ভিডিওচিত্রে সুমন দেখান, অদূরে সার্কিট হাউজেও পানি উঠে গেছে।

এক ব্যবসায়ী জানান, অল্প বৃষ্টি হলেই জমে যায় পানি। সেখানে চলাচল কষ্টকর হয়ে যায়। শুধু তাই নয়, একটু বৃষ্টি মানেই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ওই ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, আগামীকাল ঈদ আর আজ চারিদিকে পানিতে ডুবে গেছে, ব্যবসা করব কীভাবে, কাস্টমার আসবে কীভাবে?
কী কারণে এই পানি জমে যায়? সেটাও স্পষ্ট করলেন ব্যরিস্টার সুমন। ফেসবুক লাইভে এসে এক গণমাধ্যমকর্মীকে বলেন, আশপাশের যেসব খাল রয়েছে সেসব সম্পূর্ণ দখলে চলে গেছে। এ সব দখল করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

সায়েদুল হক সুমন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আইনজীবী হলেও সুমন পরিচিতমুখ হয়ে উঠেছেন অনিয়মের বিরুদ্ধে তার ‘ফেসবুক লাইভ আন্দোলন’ এর মাধ্যমে।

অনিয়মের বিরুদ্ধে ‘ফেসবুক লাইভ’ আন্দোলন নিয়ে সায়েদুল হক সুমন বলেন, প্রযুক্তির এমন সদ্ব্যবহারের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। শিক্ষাজীবন থেকেই আমি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত। কাজ করতে করতেই দেশে আধুনিক প্রযুক্তির প্রচলন ঘটে। মনে হচ্ছিল ছোট একটা ভালো কাজ করে যদি প্রচার করা যায়, তাহলে আরো হাজারটা ভালো কাজ হবে। একপর্যায়ে ধীরে ধীরে ফেসবুক লাইভে কথা বলার সাহস পাই। ভালো সাড়াও আসে সব জায়গা থেকে।

https://www.facebook.com/1474854672729216/videos/823185128082278/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর