,

ঈদে মুক্তি পাচ্ছে ৪ সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি পাওয়ার জন্য অনেক নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৪টি চলচ্চিত্র। এছাড়াও টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে ৩টি এবং ইউটিউবে চ্যানেলে ১টি। এসব চলচ্চিত্রের বিষয় নিয়েই এই প্রতিবেদন সাজানো হয়েছে।

পাসওয়ার্ড

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম ইয়াসমীন বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, ইমন, ডন প্রমুখ। এর সংগীত পরিচালনায় শওকত আলী ইমন, লিংকন ও আকাশ।

‘পাসওয়ার্ড’ এর একটি দৃশ্যে শাকিব ও বুবলি
’রুদ্র আর পাঁচটা ছেলের মতোই স্বাভাবিক জীবন যাপন করছিল। হঠাৎ করেই আন্ডারওয়ার্ল্ডের ডন ভিক্টর বাধা হয়ে দাঁড়ায় রুদ্রর জীবনে। কারণ ভিক্টরের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যায় রুদ্র। আর সেটা উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে সে। একে একে রুদ্রর পরিবার ও প্রেমিকার ওপর শুরু করে হামলা। কিন্তু রুদ্র কিছুতেই পাসওয়ার্ড দিতে নারাজ।

নোলক

সাকিব সনেট অ্যান্ড টিমের পরিচালনায় ‘নোলক’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান,ইয়ামীন হক ববি, রজতাভ দত্ত, ওমর সানী, মৌসুমী, শহিদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, অনুভব, সুপ্রিয় দত্ত প্রমুখ। এর সংগীত পরিচালনা করেছেন জে কে, আহম্মেদ হুমায়ূন ও স্যাভি।

‘নোলক’ এর একটি দৃশ্যে শাকিব ও ববি
শাওন কাজলার কাজিন। ছোটবেলা থেকে দুজনের মধ্যে একটা ঝামেলা লেগেই আছে। দুই পরিবার সেটা মেটাতে ব্যস্ত। কিন্তু একসময় শাওন ও কাজল একে অপরের প্রেমে পড়ে যায়। তারা ভেবেছিল, দুই পরিবার স্বাভাবিকভাবেই এই সম্পর্ক মেনে নেবে। কিন্তু না, করুণ পরিণতি অপেক্ষা করছিল শাওন ও কাজলের জীবনে।

আবার বসন্ত

অনন্য মামুনের পরিচালনায় ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, অর্চিতা স্পর্শীয়া ইমতু রাতিশ, মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন অধ্যয়ন।

‘আবার বসন্ত’ এর একটি দৃশ্যে তারিক আনাম ও স্পর্শিয়া
বিপত্নীক বাবা সন্তানের জন্য জীবনের বড় একটা সময় ব্যয় করে ফেলেন নিজের অজান্তেই। সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ক্যারিয়ার গড়ে দেওয়া, সুন্দর একটি পরিবার গঠনে সহায়তা করতে করতেই চলে যায় তার জীবনের অনেক বসন্ত। কিন্তু শেষ সময়ে পাশে থাকে না সেই সন্তান। তখন কেমন লাগে এমন ত্যাগী বাবার! এমনই এক বাবার অসহায়ত্বের গল্প নিয়ে ‘আবার বসন্ত’।

গোয়েন্দাগিরি

নাসিম সাহনিকের পরিচালনায় ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন প্রমুখ। এর সংগীত পরিচালনা করেছেন রানা আখন্দ।

‘গোয়েন্দাগিরি’ এর একটি দৃশ্য
একদল কিশোর ছেলে-মেয়ে ছুটিতে বেড়াতে যায় বাড়ি। তাদের সবার চোখে স্বপ্ন, একদিন বড় গোয়েন্দা হবে। কারো আদর্শ শার্লক হোমস তো, কারো ফেলুদা বা অন্যান্য। হঠাৎ একটা ভূতুড়ে বাড়িতে হাজির হয় দলটি। হাতে পায় গোয়েন্দা হওয়ার দারুণ সুযোগ।

অন্যদিকে চ্যানেল আইয়ে ৩টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এগুলো হলো- আমীরুল ইসলামের পরিচালনায় আলোয় ভুবন ভরা’। অভিনয়ে সাঈফ খান, মিষ্টি মারিয়া, আব্দুল্লাহ রানা প্রমুখ। শহীদুল ইসলাম সাচ্চুর পরিচালনায় ‘ভালোবাসার উত্তাপ’। অভিনয়ে ইমন, মিষ্টি মারিয়া, অরুণা বিশ্বাস প্রমুখ। গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘নামতা’। অভিনয়ে বীথি রাণী সরকার, মোমেনা চৌধুরী, কাজী রাজু প্রমুখ।

‘দি ডিরেক্টর’ এর একটি দৃশ্যে পপি ও মারজুক
এছাড়া ঈদে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে কামরুজ্জামান কামু পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। অভিনয়ে মারজুক রাসেল, পপি, কামরুজ্জামান কামু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো