,

এটিএম শামসুজ্জামানের ঈদ কাটবে হাসপাতালেই

news-image

বিনোদন প্রতিবেদক : আসন্ন ঈদেও হাসপাতালের বেডে শুয়ে কাটাতে হবে বর্ষিয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এখন তিনি অনেকটা সুস্থ থাকলেও শঙ্কামুক্ত নন। যে কারণে চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিচ্ছেন না। এ অবস্থায় কতদিন থাকতে হবে তারও কোনো সময়সীমা দেয়া হচ্ছে না।

ঈদ মানে উৎসব। ঈদ মানে আনন্দ। কিন্তু অসুস্থ হয়ে থাকাটা নিরানন্দ। তাও আবার আনন্দের দিনে অসুস্থ থাকাটা আরো নিরানন্দের। এই নিরানন্দের ঈদই কাটাতে হবে অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। চিকিৎসকদের পরামর্শ মতে তাকে ঈদের দিনও হাসপাতালের বেডে শুয়ে কাটাতে হবে। প্রয়োজনে পরিবারের সদস্য, আত্মীয়, শুভাকাঙ্ক্ষি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে হাসপাতাল গিয়ে দেখে আসবেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করে আসবেন।

গত প্রায় দু’মাস ধরে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন এটিএম শামসুজ্জামান। তিনি বর্তমানে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। তার অবস্থা রীতিমত আশঙ্কাজনক। শ্বাস-প্রশ্বাস এখন স্বাভাবিক তো তখন অস্বাভাবিক। অস্বাভাবিক হলেই তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে যাওয়া হয়। গত বেশকিছু দিন ধরেই চলছে তার এই অবস্থা।

মাঝে তার অবস্থা কিছুটা ভালো হলেও হাসপাতাল থেকে বাড়ি নেয়ার কথা ছিল তার পরিবারের। বিশেষ করে ঈদের আগে এটিএম শামসুজ্জামানকে বাসায় নেয়ার কথা উঠে। কিন্তু তার স্ত্রী রুনি জামান জানান, তার স্বামীর বর্তমানে যে অবস্থা তাতে বাসায় নেয়া যাবে না। চিকিৎসকরাও সে অনুমতি দিচ্ছেন না। তাই এবারের তাদের হাসপাতালেই কাটবে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল দুপুরে এটিএম শামসুজ্জামানকে প্রথম লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর আগে একই হাসপাতালে গত ২৬ এপ্রিল ভর্তি হলে ২৭ এপ্রিল তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তখন তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ৭৮ বছর বয়সী এ অভিনেতা অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর