,

ভিআইপিরাও সড়কের শৃঙ্খলা মানেন না : সেতুমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কের রং সাইডে ও বেপরোয়া গতি সব সময়ই চলে। কার আগে কে যাবে চলে এই প্রতিযোগিতা। অনেক সময় লক্ষ্য করা যায় আমাদের ভিআইপিরাও সড়কে শৃঙ্খলা মানেন না।

মঙ্গলবার (০৪ জুন) সকালে গাজীপুরের কড্ডায় সড়ক ও জনপথের (সওজ) সাইট অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা না থাকলেই জটলা বাধে। রাস্তায় চলাচল করতে হলে কিছু নিয়ম-কানুন মানতে হবে। রাস্তার অভাব নেই। তবে ডিসিপ্লিনের অভাব আছে। ডিসিপ্লিন মানলেই সড়কে স্বস্তি আসবে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। শৃঙ্খলা না ফিরলে মেট্রোরেল, বিআরটি ও ফোরলেন দিয়ে কাজ হবে না। সড়কগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে। এই বিষয়ে উদ্ধার অভিযান চালু করা হবে।

ঈদযাত্রা প্রসঙ্গে কাদের বলেন, ট্রাফিক ম্যানেজমেন্ট ভালো রয়েছে, পুলিশও অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। সবার প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, ৫০০ ট্রাক ও ৬০০ গাড়ি অচিরেই আসবে। ঢাকা সিটিতে আধুনিক গণপরিবহন চালু করা হবে যে পরিকল্পনা প্রয়াত মেয়র আনিসুল হক নিয়েছিলেন। এটা বাস্তবায়নে কাজ চলছে।

তিনি বলেন, সামনের দিনগুলোতে সড়ক আরো মসৃণ হবে। ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-রংপুর সড়কে জটলা ছিলো না। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগের ফলে এ ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে কাদের বলেন, বেগম জিয়াকে মুক্তি দেয়া সম্পূর্ণ আদালতের বিষয়। তার নামে মামলা বর্তমান সরকার করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর