,

শিমুলিয়ায় পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মঙ্গলবার ভোর থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফলে এখানে প্রায় আট শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে দুরপাল্লার যাত্রী বোঝাই বাস ও প্রাইভেটকার মিলিয়ে আট শতাধিক যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে। ঈদ উপলক্ষ্যে ৩টি রো-রো ফেরিসহ সর্বমোট ১৮টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর থেকেই ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। ফেরিগুলো যানবাহন ও যাত্রী পারাপারে নিয়মতান্ত্রিকভাবে চলাচল করছে।

এ পর্যন্ত ঘরমুখো যাত্রীদের নিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপার হয়েছে। এদের মধ্যে ছোট গাড়ি প্রাইভেটকার মাইক্রোবাসের সংখ্যা বেশি। এছাড়া ৮৭ টি যাত্রীবাহী লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট এ নৌরুটে যাত্রী পারাপার করছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর