,

দুই পুরস্কার পেলেন জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : টেলিসিনে সোসাইটির আয়োজনে প্রতি বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে দুই বাংলার চলচ্চিত্র ও সংগীতে অবদানের জন্য অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকাদের পুরস্কৃত করা হয়। গত ১ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ১৮তম টেলিসিনে অ্যাওয়ার্ড।

এবারের আয়োজনে সেরা অভিনেত্রী এবং সেরা জুটির পুরস্কার পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে সেরা জুটির পুরস্কার পান ওপার বাংলার নায়ক আবির চ্যাটার্জি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলির ব্যবসা সফল ছবি ‘বিজয়া’র জন্য এই পুরস্কার পান তারা।

জয়া বলেন, ‘ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলিকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। পুরো টিমকে অভিনন্দন। প্রিয় সহ-অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে পর্দা ভাগ করতে ভালো লাগে।’

এদিকে জয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। ‘স্বপ্নের ঘর’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান জাকিয়া বারী মম। শ্রেষ্ঠ সংগীতশিল্পী হয়েছেন এস আই টুটুল ও আঁখি আলমগীর। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান তানিম রহমান অংশু। এবারের আসরে বাংলাদেশের সংসদ সদস্য ও কিংবদন্তি অভিনেতা ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর