,

অবশেষে বরফ গললো তাদের অভিমানের

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের ভুবনে চিত্রনায়িকা মৌসুমী ও পূর্ণিমার পথচলা দীর্ঘদিনের। তারা বেশ ভালো বন্ধুও। কিন্তু গত বছর পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ শিরোনামের একটি অনুষ্ঠানে ‘সিনেমার পর্দায় ধর্ষণ’ বিষয়ক প্রশ্ন ও উত্তরকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এমনকি বিষয়টি নিয়ে প্রিয়দর্শিনী মৌসুমী ক্ষমাও চাইতে বলেন পূর্ণিমাকে।

মান-অভিমানের কারণে তাদের দু’জনের মধ্যে দেখা দেয় দূরত্ব। অবশেষে অভিমানের সেই বরফ গললো। গত শনিবার সন্ধ্যায় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর আমন্ত্রণে ইফতারের দাওয়াতে অংশ নেন পূর্ণিমা। সানি-মৌসুমীর গুলশানের নতুন বাসায় মিলিত হন তারা।

মান-অভিমান ভুলে আবার তারা এক হয়েছেন, শোবিজ অঙ্গনের অনেকেই তাদের সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, চলচ্চিত্রে সকলে মিলে একটি পরিবার। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে। সবার উচিৎ এগুলো ভুলে যাওয়া।

জানা গেছে, শনিবার ইফতারের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিত হাসান, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, সম্রাট, ইমন, নিরব, সাগর, আন্না, ববি, নির্মাতা সাকিব সনেট, অমিত হাসানের স্ত্রী লাবণীসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর