,

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে ঈদ পালিত হচ্ছে।

এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯টি রোজা দিয়ে পবিত্র রমজান শেষ হলো। সৌদি আরবের রয়্যাল কোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। সেইসঙ্গে দেশের সব নাগরিক এবং প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতেও পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

সোমবার সন্ধ্যায় আমিরাতের আবুধাবির চাঁদ দেখা কমিটি ‘রুয়েতি হেলাল’ চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর