,

সৌদির সঙ্গে মিল রেখে শতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর,চাঁদপুর,শরীয়তপুর,কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে, দেশজুড়ে আজ ২৮তম রোজা পালিত হচ্ছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ ঈদ পালন করছেন। যদিও তাদের ঈদ উদযাপন নিয়ে বিতর্ক রয়েছে।

চাঁদপুরে প্রায় ১১২ বছর ধরে এভাবে ঈদ পালন করছেন হাজীগঞ্জের পীর মাওলানা ইসহাকের অনুসারীরা। দিনাজপুরের ৬ উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। তারা রাজশাহীর কাটাখালীর মাকতাবাতুস সুন্নাহ নামক সংগঠনের অনুসারী।

ভোলায় তিন উপজেলার ৭টি গ্রামেও ঈদ উদযাপন করছেন সুরেশ্বরী মতাবলম্বী প্রায় ২ হাজার পরিবার।

মৌলভীবাজারে উজাণ্ডি পীরের অনুসারী ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন আজ।

এছাড়াও চট্টগ্রাম, ঝিনাইদহ, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, শেরপুর ও পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর