,

মাঠেই যেভাবে নামাজ আদায় করলেন দর্শকরা

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সময় যখন রাত ২টা ১০ মিনিট তখন ইংল্যান্ডে রাত ৯টা ১০। ঠিক সে সময়ে ইফতার করেন ইংল্যান্ডের ধর্মপ্রাণ মুসলিমরা। প্রায় ১৯ ঘণ্টাই তাদের রোজা রাখতে হয়। সেই সঙ্গে হাড় ভাঙা পরিশ্রম তো আছে। তবে রোববার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন ছুটি থাকায় ওভাল স্টেডিয়ামে টাইগার সমর্থকদের ঢল নেমেছিল। সেখানে আসা বেশির ভাগ মুসলমান মাঠে এসেছেন রোজা রেখে। দুই দলের ম্যাচ যখন চরম উত্তেজনায় ঠিক তখনই মাঠেই হয়েছে নামাজের সময়। বেশ কয়েকজনকে দেখা গেল গ্যালারিতে বসেই নামাজ আদায় করে নিলেন।

যারা সেখানে বসে নামাজ পড়তে পারলেন না তারা এসে নামাজ আদায় করলেন ওভাল স্টেডিয়ামের মিডিয়া বক্সের সিঁড়িতে। নারী পুরুষ প্রায় সবাই রোজা রেখেও দলকে গলা ফাটিয়ে সমর্থন দিচ্ছেন। তেমনি মাঠে মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজরা খেলতে নেমেছেন রোজা রেখে। মাঠে আসা দর্শকদের মধ্যে নামাজ পড়ে চলে যাচ্ছিলেন গ্যালারির দিকে। তার নাম আলতাফ হোসেন। থাকেন বার্মিংহামে। বললাম জাতীয় পতাকা বিছিয়ে নামাজ পড়ে নিলেন, কেমন লাগলো? হেসে বললেন, ‘রোজা রেখেছি, নামাজ পড়াটাও বাধ্যতামূলক। আর মাঠে বাংলাদেশও খেলছে ওদের জন্যও দোয়া করলাম যেন তাদের জয় আল্লাহ সুনিশ্চিত করে।’  উৎসঃ মানবজমিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর