,

পণ্যের দাম দ্বিগুণ রাখায় আড়ংকে জরিমানা; কর্মকর্তাকে বদলি

news-image

ডেস্ক রিপোর্ট।। আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষের উপপরিচালক পদ থেকে বদলি করে তাকে সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

সোমবার (৩ ‍জুন) দুপুরে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে ছয় দিনের ব্যবধানে একই পণ্যের দাম প্রায় দ্বিগুণ রাখায় ওই জরিমানা করেন মঞ্জুর শাহরিয়ার। একইসঙ্গে আড়ংয়ের শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। পরে আড়ং ভুল স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিলে রাত সাড়ে ৮টার দিকেই খুলে দেওয়া হয় আড়ংয়ের শাখাটি।

ঠিক এদিনই পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে মঞ্জুর শাহরিয়ারকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব পদমর্যাদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয় ঢাকার উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনে ন্যস্ত করা হলো। আগামী ১৩ ‍জুন তাকে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে। নতুন কর্মস্থলে যোগ না দিলে ১৩ জুন বিকেলে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এর আগে, সোমবার দুপুরে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযানে নেতৃত্ব দেন মঞ্জুর শাহরিয়ার। মোহাম্মদ ইব্রাহিম নামে ওই ক্রেতার অভিযোগ, গত ২৫ মে তিনি আড়ংয়ের উত্তরা শাখা থেকে ৭১৩ টাকায় একটি পাঞ্জাবি কিনেছিলেন। ছয় দিন পর ৩১ মে ওই একই পাঞ্জাবি কিনতে গিয়ে দেখেন, সেটির দাম ১৩০৫ টাকা। বেশি দামেই পাঞ্জাবিটি কিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালানোর পর সোমবার দুপুরে শাহরিয়ার বলেন, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে আজ (সোমবার) আমরা উত্তরা আউটলেটে অভিযান চালাই। একই পণ্য ছয় দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হয় ওই ক্রেতার কাছে। এটি আমরা তদারকি করতে এসেছি, তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। পণ্যগুলোর ট্যাগে কী ধরনের কটন, তাও উল্লেখ নেই। এই আউটলেটকে ২৪ ঘণ্টার জন্য আমরা বন্ধ রেখেছি। এছাড়া সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছি।

পরে রাত সাড়ে ৮টার দিকে আড়ংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, অভ্যন্তরীণ অনুসন্ধানে তারা জানতে পেরেছেন, পোশাকের ট্যাগে ভুলভাবে মূল্যতালিকা উপস্থাপন করা হয়েছিল। ভুল শনাক্ত করার পর আমরা সেটি সংশোধন করেছি। বিষয়টি ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বিষয়টি জানার পর তারা জরিমানা বহাল রেখে ২৪ ঘণ্টা আউটলেট বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আউটলেট খোলা রাখার অনুমতি দেয়। খবরে সারাবাংলা ডট নেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর