,

ঈদের দিন রান্না করুন গার্লিক বিফ ও মুরগির রোস্ট

news-image

ডেস্ক রিপোর্ট : ঈদ মানেই জিভে জল আনা সব রান্না। বাড়িজুড়ে সুস্বাদু সব খাবারের ম ম ঘ্রাণ। বন্ধুদের আড্ডা আর হৈ হুল্লোড়। নতুন পোশাক গায়ে ঘুরে বেড়ানো। মজার সব খাবারের মধ্য থেকে কোনটা রেখে কোনটা খাবো- এমন মধুর দ্বিধায় পড়েন অনেকেই। তেমনই দুইটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে এবারের আয়োজন।

গার্লিক বিফ
উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ ও মরিচ গুঁড়া ১ কাপ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, রসুনের কোয়া ৪/৫টি, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা চামচ, টমেটো সস আধা কাপ, টক দই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালি: মাংস ধুয়ে কেটে নিন। একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ, ধনে, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট ভালো করে মিশিয়ে ২০ মিনিট মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটোসস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

মুরগির রোস্ট
উপকরণ : মাঝারি সাইজের মুরগি ৩টা, ঘি ১০০ গ্রাম, তেল এক লিটার, জায়ফল বাটা এক চা-চামচ, জৈত্রিক বাটা এক চা-চামচ, আদা বাটা দুই চা-চামচ, রসুন বাটা দেড় চা-চামচ, পোস্তদানা বাটা আধা চা-চামচ, কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ, কিসমিস এক টেবিল চামচ, আলু বোখারা ৭-৮টি, এলাচি ৪টি, দারুচিনি ৪টি, কাঁচামরিচ ৭-৮টি, টক দই, পেঁয়াজ বাটা এক কাপ, চিনি অল্প, লবণ ১৫০ গ্রাম।

প্রণালি : মুরগি রোস্টের মতো করে কেটে লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে তাতে মুরগির টুকরাগুলো বাদামি রঙ করে ভেজে তুলুন।

এবার কড়াইতে ঘি ও তেল দিয়ে সব রকম মসলা, পেঁয়াজ বাটা, টক দই, চিনি, এলাচি, দারুচিনি, লবণ, বাদাম, আলু বোখারা, কিসমিস দিয়ে কষিয়ে ভাজা মুরগিগুলো রান্না করুন। মসলাগুলো ভালো করে মুরগির টুকরার গায়ে লেগে গেলেই মজাদার রোস্ট তৈরি হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো