,

শ্বাস-প্রশ্বাসের গতি বাড়ে নিয়মিত শিস বাজালে, এছাড়াও…

news-image

স্বাস্থ্য ডেস্ক।। নিজের সঙ্গে সবাই যে একটা বিস্ময়কর ছোট বাদ্যযন্ত্র বহন করেন সবাই কি তা জানেন? যখনই আপনার ইচ্ছে তখন দুই ঠোঁট কুঞ্চিত করে এটা বাজাতে পারেন। অনেকেই এটাকে শিস দেওয়া বলেন। শিস বাজানো এমন ধরনের ব্যাপার যা আপনি চাইলেই করতে পারেন। গান গাওয়ার মতো এর কোনও সীমাবদ্ধতা নেই। এর সঙ্গে গলা ব্যথা বা কর্কশ স্বরের কোনও সম্পর্ক নেই। এর অনেক উপকারিতাও আছে। যেমন-

১. আপনি যদি অফিসের কাজে বিপর্যস্ত থাকেন কিংবা যানজটে দীর্ঘ সময় আটকা থাকেন তখন শিস বাজানোর চেষ্টা করুন। এটা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। কিছু সময়ের জন্য আপনার মনকে শান্ত করতে ভূমিকা রাখবে।

২. উৎকণ্ঠা দূর করার অন্যতম পদ্ধতি হচ্ছে বড় করে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছেড়ে দেওয়ার অভ্যাস করা। এটা ছাড়াও উৎকণ্ঠা দূর করতে শিস বাজাতে পারেন। এটা শুধু আপনার শ্বাস-প্রশ্বাসকেই উন্নত করবে না বরং আপনার মন থেকে উৎকণ্ঠা দূর করতে ভূমিকা রাখবে।

৩. মেজাজ বেশি খারাপ হলে শিস বাজাতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সহজ কিছু ব্যাপার বিশেষ করে শিস বাজালে মুড পরিবর্তন হয়। মন ভাল করতে পার্কে হাঁটতে হাঁটতে শিস বাজাতে পারেন।

৪. নিয়মিত শিস বাজালে শ্বাস-প্রশ্বাসের গতি বাড়ে। সেই সঙ্গে ফুসফুসও ভাল থাকে। এতে শরীরের অন্যান্য অংশও পর্যাপ্ত অক্সিজেন পায়।

৫. যেহেতু শিস দেওয়ার অভ্যাস করলে মানসিক চাপ দূর হয় সে কারণে এই অভ্যাসে প্রাকৃতিকভাবেই চেহারায় তারুণ্যতা বজায় থাকে। সূত্র : হেলদিবিল্ডার্জড

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর