,

গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ : চীনা রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝুও বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকার পাশাপাশি আগামীতে আরো বাড়বে।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাংলাদেশে চীন দূতাবাসের পরিচালক ঝেং তিয়ান ঝু এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করা হবে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এ সকল সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

দু’বার চীন সফরের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, সফরে ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চীনের স্পিকার তাঁকে বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সফরকে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন বেশ আন্তরিক। ভবিষ্যতে দুদেশের সংসদ সদস্যদের সফরের বিনিময়ে এ সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে।

জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সকল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গুণ ও জনগণের প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন।

খুব শিগগির ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চীনের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ সফর করবেন বলে চীনের রাষ্ট্রদূত স্পিকারকে অবহিত করেন। স্পিকার ভাইস চেয়ারম্যানের সফরকে স্বাগত জানিয়ে তাঁকে সকল ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর