,

বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাবার সঙ্গে অভিমান করে নয়ন দাস (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়ারায় এই ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার রেবতি দাসের ছেলে ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে নয়নের মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর সংসারের রান্নাসহ যাবতীয় কাজের দায়িত্ব এসে পড়ে নয়নের ওপর। এরপর থেকে সংসারের বিভিন্ন বিষয় বাবা-ছেলের মধ্যে প্রায়ই বাদানুবাদ হতো। রোববার সন্ধ্যার পরও বাবা ছেলের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বের হয়ে গেলে রাত ৯ টার সময় ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে নয়ন।

৯নং ওয়ার্ডের মেম্বার নগেন্দ্র বলেন, আত্মহত্যা করার জন্য গলায় রশি বেধে ঝুলতে থাকে নয়ন। এ সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে তার মাথা থেকে রক্তক্ষরণ হয় এবং তার জিহ্বা কেটে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ বাড়িতে এনে দাহ করার ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর