,

রংপুরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি: অপহৃত শিশু উদ্ধার : গ্রেফতার -২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর আলমনগর খেড়বাড়ী গ্রামের ৫ বছরের শিশু আশিককে অপরহণ করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগের ভিত্তিতে সাড়াশি অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশু অপরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত শিশুটিকেও উদ্বার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,নীলফামারীর সৈয়দপুরের কয়াগোলারহাট বসুনিয়াপাড়ার উমালু জাকিরের ছেলে শাহিন মিয়া (২০) ও একই উপজেলার পুর্ব বেলপুকুর পাকাধারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২৫)

আজ সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আব্দুল আলীম মাহমুদ তথ্য জানান।সংবাদ সম্মলনে তিনি বলেন, গত ১ জুন শনিবার সন্ধ্যায় নগরীর তাজহাট থানার আলমনগর খেড়বাড়ি গ্রামের কালু মিয়া ৫ বছর বয়সী ছেলে আশিক নিখোঁজ হয়। পরে অনেক খোঁজা খুজি করে তাকে না পেয়ে পিতা কালু মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামীয় ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। এরই মধ্যে অপহরণকারী চক্র শিশুটির পিতার কাছে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে ওই শিশুকে হত্যা করারও হুমকি দেয়া অপহরণ কারী চক্র। এদিকে মামলার পরেই পুলিশ শিশুটিকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরের মোজার মোড়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণ চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে রংপুর মেট্রো পুলিশের উপ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার, সহকারী কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন, তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর