,

ঈদের দিনেও হতে পারে বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক।। পশ্চিমালঘু চাপের প্রভাবে ঈদের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। সোমবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, পশ্চিমালঘু চাপের প্রভাবে গত তিনদিন ধরে প্রায় সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ১০ টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর