,

আরও আসবে এ রকম জয় : মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

রোববার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

মাহমুদউল্লাহ রিয়াদের কার্যকরী অপরাজিত ৪৬ রান করার আগে ১৪২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ৭৮ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেন ৭৫ রানের নান্দনিক ইনিংস।

পরে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ৩০৯ রানে বেঁধে রাখে বাংলাদেশ। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এ জয়ের পর বেশ আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, এ রকম চমৎকার জয় আরও আসবে।

ম্যাচশেষে টুইটবার্তায় কাটার মাস্টার বলেন, আলহামদুলিল্লাহ! উড়ন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু। ইনশাআল্লাহ এ রকম দর্শনীয় জয় আরও আসবে।

বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির। তথ্যসূত্র: টুইটার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর