,

বাংলাদেশের শুভ কামনায় মাঞ্জেরেকার

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করেছে বাংলাদেশ। ২০১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

রোববার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। এতে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফি-সাকিবরা।

লাল-সবুজ জার্সিধারীদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। টুইটবার্তায় তাদের শুভ কামনা জানিয়ে তিনি লেখেন, অভিনন্দন বাংলাদেশ। দলের সেরা চার ব্যাটার সক্ষমতা দেখিয়েছে। শীর্ষ চার ব্যাটসম্যান অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছে। তবে বাংলাদেশ মাঝেমধ্যে তাদের সেবা থেকে বঞ্চিত। অথচ এটাই তাদের করা উচিত। আশা করি, এটি ওদের নীতিতে পরিণত হবে।

বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির। তথ্যসূত্র: টুইটার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর