,

বিশ্বকাপের সেরা দর্শক হবিগঞ্জের জুয়েল

news-image

ডেস্ক রিপোর্ট : বৈচিত্র্যময় পোশাকের জন্য বিশ্বকাপ ক্রিকেটে সেরা দর্শকের পুরস্কার পেয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের বিশিষ্ট ক্রীড়ানুরাগী চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল।

রোববার (২ জুন) ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় তিনি আবহমান বাংলার কৃষকদের বাঁশের ছাতা ও গায়ে রয়েল বেঙ্গল টাইগারের পোশাকে সেজে গ্যালারিতে হাজির হন।

দর্শক গ্যালারি থেকে আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাকে সেরা দর্শক হিসেবে নির্বাচন এবং খেলা চলাকালে তার সাক্ষাৎকার প্রচার করে। পরে উপহার হিসেবে ৫০ পাউন্ডের ভাউচার তুলে দেয়া হয় তার হাতে।

চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক উপাধ্যক্ষ চৌধুরী বিএ মজহার উদ্দিনের ছেলে।

নিজের অনুভূতি প্রকাশে তিনি জানান, ২০১৭ সালে ম্যানচেস্টার থেকে পোশাকটি কিনেছিলাম। এটি পরেই দ. আফ্রিকার বিপক্ষের ম্যাচ দেখতে এসেছি। বাংলাদেশের পরবর্তী সব খেলার টিকিট তার সংগ্রহে রয়েছে বলে জানান চৌধুরী মুরতাহিন বিল্লাহ।

তিনি বলেন, আমি ক্রিকেট অনুরাগী মানুষ। তার ওপর বিশ্বকাপ। তার ওপর বাংলাদেশের খেলা। তাই এবারের বিশ্বকাপে নিজের দেশের সব খেলাই গ্যালারিতে বসে দেখব।

এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ পর্বের দুটি ম্যাচ দেখতে এসেছিলেন মুরতাহিন। বাংলাদেশের অধিকাংশ খেলাই মাঠে থেকে উপভোগ করেন এই টাইগারভক্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর