,

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি পারভীন বেগম (২৮) মৃত্যুর অভিযোগে তদন্তে কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়। সোমবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবিরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সদর সপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এষণা পাল।

তদন্ত কমিটিকে প্রসূতি মৃত্যুর অভিযোগসহ অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের সামগ্রিক বিষয়ে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।

উল্লেখ্য যে,  গত শনিবার (১ জুন) বিকেলে জেলা শহরের মুন্সেফপাড়ার খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের ভুল চিকিৎসায় পারভীন বেগম মারা যান বলে অভিযোগ করেন তার স্বজনরা। তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পারভীন জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর