,

কোনালের ‘পাসওয়ার্ড’ দিয়ে শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : আর মাত্র কয়েকদিন পরই ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ছবিটির ট্রেলার, সহ দুইটি গান অনালাইনে প্রকাশ পেয়েছে। বাকি ছিলো ছবিটির আইটেম গান। এবার ‘পাসওয়ার্ড’এ আইটেম গানের মাধ্যমে যুক্ত হলেন কণ্ঠশিল্পী কোনাল।

সম্প্রতি ‘আগুন লাগাইল রে’ শিরোনামের আইটেম গানের চূড়ান্ত রেকর্ড করা হয়েছে। আর এই গানের মাধ্যমেই ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কণ্ঠ দিলেন কোনাল। গানের কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন কলকাতার লিংকন।

গানটির চূড়ান্ত ভয়েস সম্প্রতি নেয়া হলেও গানটি ডামি ছিলো আগের। সেটার উপরই গানের শুটিং করা হয়েছে বলে জানিয়ছেন পরিচালক মালেক আফসারি।

মালেক আফসারী পরিচালিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডনসহ অনেকেই।

প্রসঙ্গত, ২০১৪ সালে শাকিব খান প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। ‌‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। এরআগে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি প্রযোজিত হয়েছিলো এসকে ফিল্মস থেকে। ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন এমডি ইকবাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর