,

ঈদের আগেই হঠাৎ পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

news-image

নিউজ ডেস্ক : সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস চালু করার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলছে।

পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্তে পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। হঠাৎ এ ঘোষণায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সুনামগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, সোমবার থেকে হঠাৎ করে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ সুনামগঞ্জে ২টি মালিক সমিতি ও একটি ট্রেড ইউনিয়ন আছে। কোনো জেলায় নতুন বাস চালু করতে হলে মালিক-শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলাপ-আলোচনা করতে হয়। কিন্তু প্রশাসন কিংবা কর্তৃপক্ষ কোনো ধরনের আলোচনা ছাড়াই বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। তাই অঘোষিত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তারা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত বিআরটিসির বাস চালুর সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মিসবাহ উদ্দিন জানান, সিলেট ও সুনামগঞ্জে মোট ৪টি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ থাকার পরও কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। তাই যতক্ষণ পর্যন্ত বিআরটিসির বাস বন্ধ করা না হয় আমাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর