,

বুধবারেই ঈদ

news-image

নিউজ ডেস্ক : প্রতিবছর ঈদ এলেই একটা সমস্যার মুখোমুখি হয় গোটা মুসলিম বিশ্ব। সেটা হলো, ঈদের তারিখ নিয়ে বিতর্ক! শুধু বিভিন্ন দেশই নয়, বিভিন্ন জাতি-গোষ্ঠী থেকে শুরু করে পরিবারেও বিভক্তি শুরু হয় ঈদের তারিখ নিয়ে। কখনও কখনও আবার মসজিদের ভেতরে এ নিয়ে মারামারির ঘটনাও ঘটে।

এবারও ঠিক তেমনটাই হচ্ছে। ঈদের চাঁদ দেখার অপেক্ষা না করে অ্যাস্ট্রোলজির নিরীক্ষার ভিত্তিতে আগে ভাগেই ঈদের দিন তারিখ জানিয়ে দেয়া হচ্ছে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই অ্যাস্ট্রোলজির নিরীক্ষার ওপর নির্ভর করে থাকে। এসব দেশ আগামী ৪ জুন মঙ্গলবার ঈদ-উল ফিতরের দিন নির্ধারিত করেছে। এসব দেশের সঙ্গে তাল মিলিয়েই সৌদি আরবও এখন ঈদের তারিখ নির্ধারণ করে।

সে হিসেবে সৌদি আরবে ৪ জুন ঈদ হবে এমন বিবেচনা করেই সরকারি ছুটিসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে বুধবার (৫ জুন) ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসবে। এরপরই তারা চূড়ান্ত ঘোষণা দেবে।

এর আগে, গত ২১ মে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) আগে ভাগেই জানিয়ে দিয়েছে ৪ জুন বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাবে। সে হিসেবে আগামী বুধবার এদেশে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশসহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সে সব দেশের আকাশে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের নতুন চাঁদ। সে হিসেবে এবারের রমজান মাস ২৯ দিনে শেষ হবে। তাই আগামী ৫ জুন বুধবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের ভাশ্য অনুযায়ী, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে ৩ জুন সোমবার সন্ধ্যায় ২ থেকে ৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে। তবে এ দিন খালি চোখে চাঁদ দেখা সহজ হবে না। আবহাওয়া স্বচ্ছ থাকলে টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর