,

সৌদি আরব থেকে ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার রাত ১টা ২৫ মিনিটে লুফথহানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে রওনা হন তিনি।

ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার বিকেলে সৌদি আরবে পৌঁছান শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন তিনি। এরপর মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন।

এর আগে গত ২৮ মে প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে নিকেই সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরের জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফর শেষে বাদশার আমন্ত্রণে ৩১ মে সৌদি আরব সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে ওআইসি শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

ফিনল্যান্ড সফর শেষে আগামী ৮ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর