,

টাইগারদের জয় : ভুল স্বীকার ম্যাককালামের

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের রোমাঞ্চকর জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।

যদিও এর আগে একটি টুইটে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন; এবারের বিশ্বকাপ আসরে একটি ম্যাচ বাদে আর জিততে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল।

তবে দ্য ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানোর পর টাইগার দলকে অভিনন্দন জানিয়েছেন ম্যাককালাম। রাতে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মন কেড়ে নেওয়ার মত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। আশা করছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে, কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। আমার ভবিষ্যদ্বাণী সম্পর্কে বলব, তা হয়ত ভুল হয়েছে। তবে এটাই হয়ত শেষ ভুল নয়।’

তিনি আরও লেখেন, ‘আমার ভবিষ্যদ্বাণী অনেকটা নির্ভুলই থাকবে। আমার ভবিষ্যদ্বাণীর বাইরে সবাই কিন্তু জয় পাবে না।’

এর আগে এই কিউই খেলোয়াড় যে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন তাতে দেখা গিয়েছিল শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে বাংলাদেশ। এ ছাড়া বাকি সব দলগুলোর বিপক্ষে হারবে তারা।

কিন্তু তার এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর