,

পাখির সঙ্গে ধাক্কায় শাহজালালে বিমানের জরুরি অবতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ‘পাখির সঙ্গে ধাক্কা’ লাগায় জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।

বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট’ এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে এক বিবৃতিতে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, ‘টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।’

তিনি আরও বলেন, উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, বিমানের উড়োজাহাজটি জরুরি অবতরণ করার সময় নিয়ম অনুযায়ী রানওয়ে খালি করে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়। ওই সময় ঘণ্টা দেড়েক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে। তবে এ খবর সঠিক নয় বলেই দাবি করেছেন বিমানের জনসংযোগ শাখার জিএম। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর