,

ঈদের ছুটি : ভারতে যাওয়ার ভিড়ে সরগরম বেনাপোল

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : ঈদের লম্বা ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে কয়েক গুণ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে যাওয়ার পাশাপাশি অনেকেই পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন দেশের বাইরে। স্বজনদের সাথে দেখা-সাক্ষাৎ, চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা ও বেড়ানোর উদ্দেশ্যে ভারতগামী পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্য সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিসা সহজলভ্যতা ও খরচ কম পড়ায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল থেকে বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। চেকপোস্ট ইমিগ্রেশনে প্রবেশের আগে পুলিশের সহযোগিতায় লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ভ্রমণ কর কাটছেন। এরপর কাস্টমসের স্ক্যানিং কাজ শেষ করে পাসপোর্ট যাত্রীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করছেন। সার্বিক নিরাপত্তা ও কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য লাইনের মাঝে মাঝে পুলিশ নজরদারিতে রয়েছে।

রোববার (২ জুন) সকালে চেকপোস্টে গিয়ে দেখা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের আন্তর্জাতিক টার্মিনালের সামনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে পুলিশ, আনসার ও বন্দরের নিরাপত্তাকর্মীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বেনাপোল চেকপোস্টে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্টের কাজ সম্পন্ন করে ভারতীয় চেকপোস্টে প্রবেশের সাথে সাথে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওপারের ইমিগ্রেশনের কাজ ধীর গতির কারণে যাত্রীদের এই দীর্ঘ লাইন, এমন অভিযোগ করেন যাত্রীরা।

ভারতীয় ইমিগ্রেশন থেকে ভারতীয় কাস্টমস, মেইন গেট, নোম্যান্সল্যান্ডে কয়েকটি গোলাকার লাইন পেরিয়ে আশেপাশের মাঠ ছাপিয়ে গেছে লাইন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ-বৃদ্ধা, মা ও শিশুদের কষ্টের সীমা নেই। অনেক রোগীকে রাস্তার ওপরই বসে থাকতে দেখা গেছে। প্রচণ্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন কয়েক হাজার নারী, শিশু ও পুরুষ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। অল্প সময়ে কম খরচে বেনাপোলের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাওয়া যায় কলকাতা হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে। এ কারণে মানুষ এ পথে বেশি যাতায়াত করে থাকে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, ঈদের ছুটিতে যাত্রীসংখ্যা বৃহস্পতিবার (৩০ মে) বিকেল থেকে বেশি লক্ষ করা গেছে। শুক্র, শনি ও রোববার যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের সেবায় ইমিগ্রেশনে আমাদের লোকজন টানা কাজ করে যাচ্ছেন। কোনো ত্রুটি-বিচ্যুতি হবে না আশা রাখি। পাসপোর্ট যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য ইমিগ্রেশনে নজরদারি করা হচ্ছে। সেই সাথে যাত্রীসেবা বাড়াতে ইমগ্রেশন চত্বরে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো