,

বৃষ্টির বাগড়ায় রংপুরের ঈদ বাজারে ছন্দপতন

news-image

রংপুর প্রতিনিধি : আকাশে মেঘের ঘনঘটা। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের দেখা নেই। চলছে অবিরাম বৃষ্টি। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজার করতে আসা ক্রেতা সাধারণের। হঠাৎ বৃষ্টির বাগড়া ছন্দপতন ঘটিয়েছে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলার ঈদ বাজারে।

বৃষ্টির কারণে কেনাকাটায় বেজায় বিপত্তি ঘটছে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। বেশি বিপত্তি ঘটছে ফুটপাতের ঈদবাজারে। বৃষ্টি এলেই পোশাক রক্ষায় মরিয়া হয়ে ওঠেন তারা। তাঁবু বা পলিথিন দিয়ে কোনোমতে রক্ষা করেন পোশাক। আবার বৃষ্টি পড়লে পোশাক কিনতে যেতে ও কেনার আগে-পরে দুর্ভোগে পড়তে হয় ক্রেতাদের।

রবিবার দুুপুরে রংপুর মহানগরীর শাহ সালেক মার্কেট, জাহাজ কোম্পানী শপিং সেন্টার, গোণ্ডেন টাওযার, নবাবগঞ্জ বাজার, সুপার মার্কেপসহ বিভিন্ন বিপণিকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা সমাগম কিছুটা কম। যারা এসেছেন সবার কাছেই ছাতা। বৃষ্টির উটকো ঝামেলা সহ্য করে তারা তাদের প্রয়োজনীয় কেনাকাটা সারছেন। রিমঝিম বর্ষণে নগরীর অলিগলির সড়ক গুলো কাদা পানিতে একাকার হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের ঈদের কেনাকাটায় ছেদ পড়েছে। ব্যবসায়ীরাও রয়েছেন অস্ব^স্তিতে।

নগরীর বাহার কাছনার খাইরুল ইসলাম জানান, মেয়ের জন্য পোশাক কিনতে বের হয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মার্কেটে দাঁড়ানোরই সুযোগ পাচ্ছেন না। আজ হয়তো আর শপিং করা যাবে না। তবে যেহেতু এখনো সময় আছে আগামীকাল শপিং করে নেবেন বলেও জানান তিনি।

ফুটপাতের কাপড় ব্যবসায়ী নুরুল হক বলেন, এভাবে আগামী দিনগুলোর আবহাওয়া ভালো না হলে আমাদের ব্যবসার অপূরণীয় ক্ষতি হবে। বৃষ্টির কারণে ক্রেতারাও পড়েছে চরম বিপাকে। নানা প্রতিকূলতা উপেক্ষা করে কেনাকাটা সেরে তারা কোনো রকমে বাড়ি ছুটছেন।

চাকুরীজীবি আবুৃ তাহের জানান, ব্যস্ততার কারণে আগে ঈদের বাজার করা সম্ভব হয়নি। ভেবেছিলাম রবিবার সন্তানদের নিয়ে মার্কেটে যাব। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে মার্কেটে যেতে পারিনি। এখন বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় আছি। বাচ্চারা তো আর অপেক্ষা করতে চায় না।

শাহ সালেক মার্কেটের মালিক মশিয়ার রহমান বলেন, বৃষ্টি হলে ক্রেতারা ঘর থেকেই বের হতে পারেন না। এ কারণে বেচাকেনা কমেছে অর্ধেকের বেশি। ঈদের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি এভাবে বাধা হয়ে দাঁড়াবে তা বুঝতে পারিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর