,

ঈদ উল ফিতরে আট দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

news-image

রংপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে টানা আট দিন লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন উভয় দেশের ব্যবসায়ীরা। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণের পারাপার স্বাভাবিক থাকবে। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে এ ছুটির নোটিশ সাঁটানো হয়।

নোটিশে বলা হয়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে গত শনিবার থেকে পরের সপ্তাহের শনিবার পর্যন্ত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৯ জুন পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম। এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশনের মাঝে চিঠি বিনিময় করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে ১ জুন থেকে আগামী ৮ জুন টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার (এসি) আব্দুস সালাম বলেন, উভয় দেশের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ রাখবেন বলে চিঠি দিয়েছেন। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর