,

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভা শনিবার(১ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শেখের পরিচালনায় সভায় বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মনোনীতসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কাজী ইয়ার খান,সারোয়ার আলম,জুনাইদ মিয়া,মোঃ গিয়াস উদ্দিন,মহিলা অভিভাবক সদস্য পারভীন চৌধুরী,দাতা সদস্য সেলিম মিয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মীর রুবিয়া আক্তার। সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে এডভোকেট আলী আজম চৌধুরীকে কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়।

উল্লেখ্য,১৫ নভেম্বর ২০১৮ সালের ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নিবার্চন হলেও আইনী জটিলতার কারণে গত ২২ মে‘১৯ কমিটির অনুমোদন দেন শিক্ষাবোর্ড ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর