,

বিয়ের পরের দিন যুবকের ফোনে স্ত্রীকে ধর্ষণের ভিডিও!

news-image

নিউজ ডেস্ক।। অনেক স্বপ্ন নিয়ে এক তরুণীকে বিয়ে করেছিলেন। চেয়েছিলেন সুখে-শান্তিতে সংসার করবেন। কিন্তু বিয়ের রাত না পেরোতেই সেই স্বপ্ন ভেঙে যায় স্বামীর। বিয়ের কিছুদিন আগে ওই তরুণীকে ধর্ষণ করেছিলেন এক যুবক। আর সেই ঘটনার ভিডিও করে রেখেছিল তিনি। তার বিয়ের পর সেই ভিডিও পাঠিয়ে দেন স্বামীর মুঠোফোনে, যার ফলে বিয়ে হতে না হতেই ঘরছাড়া হতে হয় ওই নববধূকে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের উত্তর প্রদেশের বরেলিতে ঘটেছে এ ঘটনা।

জানা গেছে, বিয়ের কিছুদিন আগেই ওই তরুণী তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ওই বন্ধুর ভাই চায়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞান অবস্থায় তাকে ধর্ষণ করেন। এমনকি ধর্ষণ করার সময় ভিডিও ধারণ করে রাখেন মোবাইলে। এরপর ওই তরুণীর বিয়ে হয় অন্য এক যুবকের সঙ্গে। আর বিয়ের পরদিনই সেই নতুন স্বামীর কাছে ধর্ষণের ভিডিও পাঠিয়ে দেন ওই যুবক। আর তা দেখার পরই তরুণীকে বাড়ি থেকে বের করে দেন স্বামী।

বিষয়টি নিয়ে ওই নারী থানায় অভিযোগ জানালে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্ত ওই ব্যক্তিকে বকাঝকা করেই ছেড়ে দেন। কিন্তু তাতেও দমে যাননি ওই নারী। এরপর বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। এরপরই উপযুক্ত ধারায় ওই যুবকরে বিরুদ্ধে থানায় মামলা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর