,

মিলার সাবেক স্বামী সানজারীর শরীরে এসিড নিক্ষেপ, ঢামেকে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক।। সঙ্গীত শিল্পী মিলার সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারীর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে তাদের উত্তরার বাসা থেকে কিছুটা দূরে কে বা কারা তার গায়ে এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় সানজারির হাতের কিছুটা অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই এস এম অার রহমান।

জানা গেছে, রাজধানীর উত্তরার বাসা থেকে কিছুটা দূরে সানজারীর পথরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল যোগে আসা ব্যক্তি তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার দুহাতের কিছু অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তার পরনের জিন্স প্যান্ট। পরে তার ভাই ও স্বজনদের মধ্যে কয়েকজন তাকে নিয়ে ঢামেকে বার্ন ইউনিটে ভর্তি করান। এখন সেখানেই চিকিৎসা নিচ্ছেন সানজারী।

এ ব্যাপারে কথা হলে পারভেজ সানজারী বলেন, ‘গত এক বছর আগে মিলার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে বিভিন্ন সময় তাকে হুমকি দিচ্ছেন মিলা। তিনি ধারণা করছেন, মিলার ইশারাতেই তাকে এসিড নিক্ষেপ করা হয়েছে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর