,

ম্যাককালামকে ব্যাটে-বলে জবাব টাইগারদের

news-image

স্পোর্টস ডেস্ক।। নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। মারকুটে ব্যাটসম্যান হিসেবে তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। কিন্তু জ্যোতিষী হিসেবে ব্যর্থ তিনি। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার সম্প্রতি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব নিয়ে খাতা-কলমে অঙ্ক কষেন। সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেন ম্যাককালাম। ওই পোস্টে তিনি বলেন, এবার বিশ্বকাপে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতবে। সেটি শ্রীলঙ্কার বিপক্ষে।

বিশ্বকাপ মঞ্চে মাঠে নেমেই ম্যাককালামের সেই ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করে দিল টাইগাররা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তারা পেল দারুণ এক জয়। রোববারের ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে টাইগাররা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাককালামকে একহাত নিতে শুরু করেন টাইগার ভক্তরা। ম্যাককালামকে খোঁচা দিয়ে অনেকেই ফেসবুকে স্টাটাস দিয়েছেন। লেখক ও সাংবাদিক আনিসুল হক লিখেছেন, ‘ডিয়ার ম্যাককালাম, উইল ইউ প্লিজ ইট ইয়োর ওয়ার্ডস!’

অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন লিখেছেন, ‘নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ভবিষ্যৎবাণী করেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতবে, সেটাও আবার শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু তার আগেই বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো। ম্যাককালামও কঠিন এক জবাব পেলো…।’

কবি সাখাওয়াত টিপু তার স্টাটাসে লিখেছেন, ‘ম্যাকালামের জন্য সমবেদনা।‘ সাংবাদিক প্রভাষ আমিন লিখেছেন, ‘আচ্ছা, ব্রেন্ডন ম্যাককালাম কোথায় আছেন, কেউ জানেন? আমার খুব খারাপ লাগছে তার জন্য।’ তবে ম্যাককালামকে সবচেয়ে কঠিন জবাবটা তো দিয়েছে টাইগাররা ব্যাটে-বলে। দারুণ এক জয়ে তারা দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ মঞ্চে কতোটা প্রস্তুত টিম বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর