,

প্রতিদিন ৮ কোটি করে খরচ করলেও টাকা শেষ হতে সময় লাগবে ২১৮ বছর!

news-image

ডেস্ক রিপোর্ট।। যদি প্রতিদিন ৮ কোটি টাকা খরচ করেন, তবে তার যাবতীয় অর্থ শেষ হতে ২১৮ বছর লেগে যাবে। শুনে মাথা ঘুরছে? বিল গেটসের নিঃস্ব হতে কত বছর সময় লাগবে, জানলে অবাক হবেন! একজন ধনী ব্যক্তি যদি প্রতিদিন ১ মিলিয়ন ডলার বা ৮ কোটি টাকা খরচ করেন, তাহলে তার নিঃস্ব হতে কত দিন লাগবে? এর জবাব হিসাব-নিকাশ করে তারাই বলতে পারবেন।

কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অক্সফামের নতুন এক গবেষণায় এ হিসাব দেওয়া হয়েছে যা গার্ডিয়ানে প্রকাশ করা হয়। তার ৭৯ বিলিয়ন ডলারের সম্পদ ফুরোনোর এমনই হিসাব পাওয়া গেছে। ওদিকে, বিশ্বের সবচেয়ে ধনী মেক্সিকান ব্যবসায়ী কার্সোল স্লিমের সময় লাগবে ২২০ বছর। বিনিয়োগ গুরু এ হারে খরচ করতে থাকলে ১৬৯ বছরে শূন্য হবে তার ব্যাংক অ্যাকাউন্ট।

তবে এসব অদ্ভুত হিসাব বিলিয়নেয়ারদের ক্ষেত্রেই করা যায়। আর বিশ্বে বিগত অর্থনৈতিক মন্দার পর বিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অক্সফাম জানায়, ২০০৯ সালে মার্চে ৭৯৩ জন বিলিয়নেয়ারের সংখ্যাটি ২০১৪ সালের মধ্যে ১৬৪৫ জনে দাঁড়ায়। এই বিলিয়নেয়াররা তাদের মোট অর্থের ৫.৩ শতাংশ পরিমাণ প্রতিদিন ইন্টারেস্ট হিসাবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন ১১.৫ মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন।

বিলিয়নেয়ারদের এই বিপুল পরিমাণ অর্থের কোনো শেষ নেই। বিশ্বের নাম করা ৮৫ জন ধনীর সম্পদের পরিমাণ যত, এই পৃথিবীর অর্ধেক দরিদ্র মানুষের মোট সম্পদের পরিমাণ তত। কিন্তু তাদের যত অর্থই থাক না কেন, কেউই এই অর্থ অকাজে ওড়াতে চান না। তারা বহু কাজের কাজও করেন। বিভিন্ন চ্যারিটি এবং মানবকল্যাণে বিপুল পরিমাণ অর্থও প্রদান করেন বহু বিলিয়নেয়ার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর