,

মোবাইল চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুম, যুবকের মৃত্যু!

news-image

নিউজ ডেস্ক।। মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠা হল না তাঁর। বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক। চার্জার থেকে বিদ্যুত সংযোগ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গত সোমবার থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় একটি কারখানার কর্মচারী। সোমবার রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে বিছানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কানে হেডফোন লাগানো ও মোবাইল ফোনটি চার্জে লাগানো অবস্থায় পাওয়া যায়।

সকালের দিকে পরিবারের সদস্যরা ওই যুবকের কক্ষে প্রবেশ করে বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের স্বজনরা কক্ষে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা আগেই ওই যুবক মারা গেছেন।

মাত্র কয়েকমাস আগেই থাইল্যান্ডে একটি কারখানার শ্রমিকের প্রাণহানি ঘটে প্রায় একইভাবে। ওই শ্রমিক রাতে মোবাইল ফোন চার্জে রেখে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কানে হেডফোন রেখে ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর